কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ
কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় রিপোর্টার্স ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস. কে রঞ্জন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো: হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস.এম মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা, অর্থ-সম্পাদক মো. ওমর ফারুক ও সদস্য মো. ইমন আল-আহসান।

আরও উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো.মাহবুব আলম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো.কবির তালুকদার, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস.এম আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মৃধা। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠানের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!