কলাপাড়ায় বাড়ি-ঘর থেকে উচ্ছেদের আতঙ্কে একটি পরিবারের সংবাদ সম্মেলন | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ
কলাপাড়ায় বাড়ি-ঘর থেকে উচ্ছেদের আতঙ্কে একটি পরিবারের সংবাদ সম্মেলন

কলাপাড়ায় বাড়ি-ঘর থেকে উচ্ছেদের আতঙ্কে একটি পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক।। কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারনা করায় টিয়াখালীর ৭নং ওয়ার্ড ইটবাড়ীয়া গ্রামের জিয়া’কলোনীর মোঃ সোহেল চৌধুরীর স্ত্রী মোসাঃ আলো বেগমকে বাড়ি-ঘর থেকে উচ্ছেদ করার পায়তারা করার অভিযোগ করে  সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয় এই সংবাদ সম্মেলন করেন।

এসময় তার ছেলে সানাউল্লাহ, মেয়ে পিকি ও লাকি উপস্থিত ছিলেন।

মোসাঃ আলো বেগম এর পক্ষে তার ছেলে সানাউল্লাহ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমার এক পুত্র ও ৩ কন্যা। আমার স্বামী জীবিকার সন্ধানে ঢাকায় কাজ করেন। আমি টিয়াখালী ইউনিয়ন বাসিন্দা হিসাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে এলাকার লোকজনের সাথে দলেদলে বিভিন্ন বাড়ী-বাড়ী গিয়া ভোট চেয়েছি। যা প্রতিপক্ষের লোকজন নজরে রেখেছে। অতঃপর নির্বাচনে নৌকা প্রতীক হেরে গেলে। স্বতন্ত্র প্রাথী আনারস প্রতীকের টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনী’র মাহাবুল, পিতা-মুনসুর, মোসাঃ সানি, স্বামী-সালাম, আঃ সালাম, পিতা-অজ্ঞাত, মোসাঃ রীনা, স্বামী-জালাল, মোসঃ কহিনুর, স্বামী-ফোরকান, রুবেল, পিতা-মনছুর, জাহাঙ্গীর, পিতা-আঃ রহমান ফরাজী, মোসাঃ মাহামুদা, স্বামী-মনছুর, মোসাঃ আকলিমা, পিতা-অজ্ঞাত, মিন্টু, পিতা-এলেমদ্দিন ফকির, আমার ও আমার পরিবারের উপর আক্রোশ পোষন করে আসতে থাকে।

তিনি বলেন, গত ২৬/০১/২২ ইং তারিখে আমার পাশ্ববর্তী ভিটি হতে কাচা/পাকা কলা’ছড়া কাটিতে থাকলে আমার নাবালক সন্তান কাচা কলা কাটায় বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের কতিপয় লোকজন আমার নাবালক সন্তানকে চর-থাপ্পর মারে। ঐ সময় আমার পুত্র সানাউল্লাহ দৌড়াইয়া আসলে ১নং বিবাদী মাহাবুল আমার পুত্রকে খুনের উদ্দেশ্যে চাপাটি দিয়ে স্বজোরে মাথার উপরে কোপ মারে। আমার ছেলে রক্তাক্ত জখম হয়ে মাটিতে পরে গেলে, কতিপয় লোকজন কলাপাড়া হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে ভর্তি করে।

তিনি আরও বলেন, ওই বিষয় ন্যায় বিচারের স্বার্থে আমি বিজ্ঞ আদালতে মামলা আনায়ণ করি। প্রতিপক্ষের লোকজন মামলার খবর পেয়ে উত্তেজিত হয়ে ওঠে এবং বর্তমান স্বতন্ত্র চেয়ারম্যানের উস্কানীতে আমাদের খুন জখম করার জন্য পরিকল্পনা করছর এবং আমার ঘরে গাঁজা মদ ইয়ারা ট্যাবলেট দিয়ে আমাকে মিথ্যামিথ্য ভাবে জেলহাজত খাটাবে বলে প্রকাশ করছে। এছাড়া বখাটে ছেলে-মেয়েদের দ্বারা ভয়-ভীতি ও হুমকী প্রদর্শণ করছে।
আমি আমার সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। আমি বিবাদীদের ভয়ে বাড়ী ঘরে যাইতে পারি না। প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে অশ্লিল অশোভনীয় কথাবার্তা প্রকার করে মিথ্যা সংবাদ সম্মেলন করে আমাকে সমাজে হেও প্রতিপন্ন করছে। প্রতিপক্ষের নির্যাতন নিপিরন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!