কলাপাড়া সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলাপাড়া সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কলাপাড়া সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপন নিউজ অফিস।। কলাপাড়া সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ২ বছরের জন্য বিনা প্রতিদ্বন্বিতায় মো: নুরুল আমিন সভাপতি এবং এস এম আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শুত্রবার ৪ ফেব্রুয়ারী উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামের মুজিবকিল্লায় অনুষ্ঠিত সম্মেলনে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসীম প্রধান অতিথি এবং কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো: হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাউদ্দিন মাননু, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান ও চাকামইয়া ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান মো.মজিবুর রহমান ফকির বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মহসিন পারভেজ, কলাপাড়া রিপোটার্স ইউনিটর সভাপতি জাহিদ রিপন, কলাপাড়া রিপোটার্স এর সভাপতি এস কে রঞ্জন, সাধারণ সম্পাদক সুজন মৃধা, মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এর সহকারী অধ্যাপক সাংবাদিক চঞ্চল সাহা, সাংবাদিক এ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, মিলন কর্মকার রাজু (৭১টিভি), বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এস এম হারুন-অর রশিদ মুক্তা, সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন, প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ এর প্রতিষ্ঠাতা কবি বেল্লাল হোসেন হাওলাদার, আল হেরা ব্লক হাউজ এর ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ানুল হক, দৈনিক মুক্ত খবর ভ্রাম্যমান প্রতিনিধি কেএম মনিরুজ্জামান ও মো: তানিম হোসেন। নবগঠিত কার্যকরী পরিষদ এর সহসভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট জেড এম কাওছার (দৈনিক আইন বার্তা) ও মো: আবুল হাসনাত রিমন সিকদার (দৈনিক ভোরের অঙ্গীকার), যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল আলম (দৈনিক সূর্যোদয়), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো: জুলহাস মোল্লা (দৈনিক বরিশাল সময়), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন আল আতিক (দৈনিক দেশ জগত), দপ্তর সম্পাদক মো: রাসেল মাহমুদ, অর্থ সম্পাদক এস এম ইলিয়াস জাভেদ (দৈনিক দিন প্রতিদিন), কার্য্যকরী সদস্য মো: আসাদুজ্জামান ইউসুফ (দৈনিক মুক্তখবর), কার্য্যকরী সদস্য মো: খাইরুল আমিন তালুকদার (দৈনিক আলোকিত বরিশাল)।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!