কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে গাছ চাপায় স্কুল ছাত্রী নিহত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে গাছ চাপায় স্কুল ছাত্রী নিহত

কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে গাছ চাপায় স্কুল ছাত্রী নিহত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় টমটম থেকে গাছ ছিটকে রাস্তার পাশে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে সুরাইয়া বেগম (৮) এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
কলাপাড়া থানার এস আই শওকত জাহান খান জানান, আমতলী উপজেলার কাউনিয়া গ্রামের সাইদুল গাজীর স্ত্রী তানিয়া বেগম গত ৭ ফেব্রুয়ারি ফুলবুনিয়া গ্রামে বাবা রহিম ভদ্র’র বাড়িতে সন্তান নিয়ে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে নানা বাড়ির উঠানে খেলা করতে ছিলো সুরাইয়া। বাড়ির উঠানের সামনের একটি গাছ কেটে চেরাই করার জন্য টমটমে তুলতে ছিলো শ্রমিকরা।

এ সময় গাছের খন্ড টমটমে তুলতে গিয়ে ছিটকে রাস্তার পাশে দাড়ানো সুরাইয়ার ঘাড় ও মাথায় আঘাত লাগে। এতে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হলে তাৎক্ষণিক তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানায়। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!