কলাপাড়ায় সাংবাদিক মিন্টু’র মায়ের দাফন সম্পন্ন; শোক প্রকাশ | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় সাংবাদিক মিন্টু’র মায়ের দাফন সম্পন্ন; শোক প্রকাশ

কলাপাড়ায় সাংবাদিক মিন্টু’র মায়ের দাফন সম্পন্ন; শোক প্রকাশ

আপন নিউজ অফিসঃ কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকাল পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এস এম মোশারফ হোসেন মিন্টু’র মা মোসাম্মৎ পানোয়ারা বেগম এর দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার জোহর নামাজ বাদ বড় শিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এরআগে কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু’র মা মোসাম্মৎ পানোয়ারা বেগম (৮১) ঢাকায় চিকিৎসাধীনকালে বুধবার দিবাগত রাত সাড়ে দশটায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাাহি——— রাজিউন)। তিনি তিন ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!