কলাপাড়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম; হাসপাতালে ভর্তিতে বাধা দেয়ার অভিযোগ | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম; হাসপাতালে ভর্তিতে বাধা দেয়ার অভিযোগ

কলাপাড়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম; হাসপাতালে ভর্তিতে বাধা দেয়ার অভিযোগ

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় গরুতে ফসল খাওয়াকে কেন্দ্র করে রব চৌকিদার (৬০) নামের বৃদ্ধ কে রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও প্রভাবশালীদের ভয় আহত রব চৌকিদারকে হাসপাতালে ভর্তি করতে পারনি আত্মীয়-স্বজনরা।

বৃহস্পতিবার বিকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

আহত আত্মীয় স্বজনেরা জানান, গরুতে ফসল খাওয়াকে কেন্দ্র করে তোফাজ্জেল নাজির, মহিউদ্দিন নাজির, আব্বাছ নাজির, শাহাবুদ্দিন নাজির, বসার নাজির, আবুল নাজির, রিফাত নাজির ও আশ্রাফুল নাজির রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে বাধা প্রদান করে বলে অভিযোগ করা হয়েছে। পরে রাত সাড়ে ১১ টার দিকে পার্শ্ববর্তী উপজেলা আমতলীতে ভর্তি করা হয়। তারা আরও বলেন, এঘটনাকে ধামাচাপা দিতে আসামিরা নিজেরা কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!