কলাপাড়ার টিয়াখালীতে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ার টিয়াখালীতে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরন

কলাপাড়ার টিয়াখালীতে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে উৎসব মুখর পরিবেশে প্রায় দুই হাজার মানুষের উপস্থিতিতে ইউনিয়নের দ্বিতীয় দফায় নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান মো.মাহামুদুল হাসান সুজন মোল্লাকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন সাধারন মানুষ।

১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আ: সোবাহান বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর জাকি হোসেন জুকু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসানুল রহমান রিমু, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য গাজী আব্বাস উদ্দিন বাচ্চু, আলেমদের প্রতিনিধি আবুল কালাম আজাদ, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইব্রাহিম মিয়া, ইউপি সদস্য মো. তরুন হাওলাদার।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো.মাহামুদুল হাসান সুজন মোল্লা জনসাধারনের উদ্দেশ্যে বলেন, আমি আমার জীবনের বিনিময় হলেও আপনাদের দেওয়া খাদেমের দ্বায়িত্ব পালন করবো। যদি অসৎ কাজে যুক্ত হই তবে আমার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহন করবেন। আপনাদের সাথে নিয়ে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাস তথা হাতুড়ি বাহিনীদের টিয়াখালী ইউনিয়ন থেকে বিদায় করে দেবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!