কলাপাড়ায় সন্ত্রাসীদের হামলায় নারীসহ কৃষক পরিবারের আহত-৩ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় সন্ত্রাসীদের হামলায় নারীসহ কৃষক পরিবারের আহত-৩

কলাপাড়ায় সন্ত্রাসীদের হামলায় নারীসহ কৃষক পরিবারের আহত-৩

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের দক্ষিন ছইলাবুনিয়া গ্রামে সন্ত্রাসীদের হামলায় নারীসহ কৃষক পরিবারের ৩ জন আহত হয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় এ ঘটনাটি ঘটে।

আহত ও স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে কৃষক আ:বর সরদার (৫০) তার জমিতে হাইব্রিড জাতের ধান ক্ষেতে কাজ করার সময় সন্ত্রাসী দেলোয়ার হাওলাদারসহ রাজ্জাক ও জহিরুল ওই জমির মাটি কেটে ড্রেন তৈরী করে। এনিয়ে দু’পক্ষের মধ্যে তর্কের এক পর্যায়ে রব সরদারকে কোদাল দিয়ে বেধরক মারধর শুরু করে। বর এর স্ত্রী আলো বেগম (৪৫) ক্ষেতের অদুরে বাড়ি থেকে তার স্বামীকে মারধর করতে দেখে ছুটে আসলে তাকেও কোদাল দিয়ে বেধরক পিটিয়ে আহত করে। এতে তার মাথা,ঘাড়,চোখ ও কোমরে ফোলা জখমের সৃষ্টি হয়।

আহত আলো বেগম জানান, দেলোয়ার ও তার লোকজন আমার স্বামীকে কোদাল দিয়ে পিটিয়ে মেরে ফেলতে চেয়েছিল, আমি তাকে বাঁচাতে গেলে আমাকেও এলোপাথারি আঘাত করতে শুরু করে। আমাদের পিটিয়ে আহত করে ক্ষেতে ফেলে যাওয়ার পথে আমার ছেলে মাসুমকেও একই ভাবে পিয়ে আহত করে এতে তার বাম হাতে ক্ষত হয় এবং মাথা, ঘাড়, বুকে প্রচন্ড আঘাত পেয়ে কয়েক বার বমি করে।

বর্তমান ওই পরিবারের সকলেই কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলায় আহত কৃষক আ: রব জানায়, ওই মহলটি বিভিন্ন ভাবে আমাকে ও পরিবারে সকলকে প্রাননাশের হুমকি দিচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি আমাদের আইনী নিরাপত্তা একান্ত দরকার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!