কলাপাড়ায় প্রতারণার নতুন ফাঁদ! | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় প্রতারণার নতুন ফাঁদ!

কলাপাড়ায় প্রতারণার নতুন ফাঁদ!

সুজন মৃধাঃ কলাপাড়ায় অভিনব কায়দায় এবার প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারক চক্র। ক্রেতা সেজে তারা করছে এ প্রতারণা। শনিবার সকালে কলাপাড়া পৌরসভার এতিমখানা কালভার্ট এলাকায় দুই সবজি বিক্রেতার কাছ থেকে নগদ টাকা, সবজি ও দুটি মোবাইল নিয়ে যায় এ প্রতারক।

সবজি বিক্রেতা টিয়াখালী ইউনিয়নের মো. সিদ্দিক হাওলাদার জানান, শনিবার সকালে এতিমখানা কালভার্ট এলাকায় লাউ ও বেগুন বিক্রি করতে আসি। এসময় মধ্যম বয়সী এ প্রতারক আমার কাছ থেকে সব লাউ ও বেগুন কিনে নেওয়ার কথা বলে। বাড়িতে গিয়ে টাকা দেবে বলে আমাকে নিয়ে যায়, পথিমধ্যে প্রতারকের মোবাইলে টাকা নাই বলে কথা বলার জন্য আমার কাছ থেকে মোবাইল (০১৭৩৯২৮৫৬৭৭) নিয়ে কথা বলে এবং মাছ কেনার কথা বলে আমার কাছ থেকে নগদ এক হাজার টাকা ও স্মাট ফোন নিয়ে মোটর সাইকেল চালিয়ে চলে যায়।

সবজি বিক্রিতা নীলগঞ্জ ইউনিয়নের মো. ইউনুস হাওলাদার জানান, একই কায়দায় আজ শনিবার সকালে আমার বোম্বাই মরিচ, নগদ টাকা ও মোবাইলে কথা বলবে বলে আমার মোবাইল ফোন নিয়ে যায়।

প্রতরণার শিকার মজিদ হাওলাদার জানান, কিছুদিন আগে আমার কাছ থেকে রহমতপুর মাঝ গ্রাম এলাকা থেকে টাকা খুচরা করার কথা বলে নগদ এক হাজার নোট নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরশু একই ঘটনা ঘটেছে চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের রশিদ প্যাদা সাথে তার কাছ থেকে নগদ দুই হাজার টাকা নিয়ে যায়।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!