কলাপাড়ায় সাংবাদিকের উপর হামলা, নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবী | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় সাংবাদিকের উপর হামলা, নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবী

কলাপাড়ায় সাংবাদিকের উপর হামলা, নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবী

আপন নিউজ অফিসঃ কলাপাড়া সাংবাদিক ফোরাম’র সহ সাধারণ সম্পাদক ও সিথিল এন্টারপ্রাইজ এর পরিচালক ফকরুল আলম’র উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ফোরাম’র নেতৃবৃন্দ। ৪ মার্চ এক বিবৃতিতে কলাপাড়া সাংবাদিক ফোরাম’র নেতৃবৃন্দ এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।

উল্লেখ, সিথিল এন্টারপ্রাইজ এর বকেয়া কালেকশন করতে কলাপাড়া সাংবাদিক ফোরাম এর সহ সাধারণ সম্পাদক ও সিথিল এন্টারপ্রাইজ এর পরিচালক ফকরুল আলম (৪০) ও ম্যানেজার আনোয়ার হোসেন (৪৫) আলীপুর গিয়ে বকেয়া টাকা কালেকশন করে বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ৯ টা দিকে কলাপাড়ায় আসার পথে মহিপুর থেকে রনি নেতৃত্বে ৪/৫ জন ২টি মোটরসাইকেল যোগে তাদের ধাওয়া করতে করতে সোনাতলা নদীর উপর শেখ জামাল সেতুর সংলগ্ন রাস্তায় হামলা করে রড দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় সাথে থাকা নগদ প্রায় চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!