কলাপাড়ায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন

কলাপাড়ায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন

আপন নিউজ অফিসঃ উপজেলা নারী উন্নয়ন ফোরাম পরিচালন ও কার্যকরী কমিটি গঠন বিষয়ক কর্মশালা রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে নারী উন্নয়ন ফোরাম গঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, শাহীনা পারভীন সীমা, গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মাননু, ইএলজি প্রকল্পের ফ্যাসিলেটর মোমেন খান। প্রত্যক্ষ ভোটে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, সহসভাপতি মোসা. মাহফুজা, কোষাধ্যক্ষ মর্জিনা বেগম, সদস্য পদে মোসা. আমেনা, মোসা সালমা, হামিদা, নাহিদা, ফাহিমা, রুপা ও জাহানুর নির্বাচিত হয়েছেন। পদাধিকার বলে এই ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা। ইউনিয়ন পৌরসভা এবং উপজেলা পরিষদের নির্বাচিত নারী সদস্যদের মাধ্যমে সমাজে নারীর ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পরিষদে তাদের ভূমিকা আরও জোরালো করা, নারীর প্রতি সহিংসতা ,বাল্য বিবাহ, যৌতুক প্রথা রোধ করতে এই ফোরাম গঠিত হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!