কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন

কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির দ্বি-বাষিক (২০২২-২০২৩) সম্মেলনে পুনরায়: সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তর, এটিএন বাংলাও এটিএন নিউজ’র পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপন এবং সাধারণ সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিন’র কলাপাড়া প্রতিনিধি মো.ফরিদ উদ্দিন বিপু। রবিবার রাতে ইউনিটির কার্যালয়ে এক অনাড়াম্বর পরিবেশে এ কমিটি গঠিত হয়।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি লুৎফুল হাসান রানা (দৈনিক দক্ষিনের খবর) সহ-সভাপতি রাসেল কবির মুরাদ (দৈনিক গনজাগরণ), যুগ্ম-সাধারণ সম্পাদক মেয়াজ্জেম হোসেন (আজকের প্রত্রিকা) সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সুমন (দৈনিক নবচেতনা), দপ্তর সম্পাদক ফোকানুল ইসলাম (কলমের কন্ঠ), অর্থ সম্পাদক ফরাজী মোহাম্মদ ইমরান (দিপ্ত টিভি), প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিফ সুমন (স্বাধীন বাংলা), সাহিত্য সাস্কৃতিক বিষয়ক সম্পাদক রেহান উদ্দিন রেহান (বাংলাদেশ বুলেটিন), কার্যনিবার্হী সদস্য কবির তালুকদার (দক্ষিনের মুখ), মিজানুর রহমান বুলেট (ইনকিলাব), সাইফুর ইসলাম রয়েল (মাইটিভি)।

নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচন পরিচালনা করেন ইউনিটির সদস্য জি টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম। সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করেন ইউনিটির সদস্য বাংলাভিশন প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন। নির্বাচিত এ কমিটি ২০২২ ও ২০২৩ সালের জন্য সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!