গলাচিপায় মুজিববর্ষ উপলক্ষে মেয়র কাপ ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় আর্মি ক্যাম্পের মা’দ’কবি’রোধী অভিযান: ৭৮০ ইয়াবাসহ দুই নারী আ’ট’ক কলাপাড়ায় যুগ্ম দায়রা ও যুগ্ম জেলা জজ আদালত প্রতিষ্ঠায় খুশি উপকূলের মানুষ কলাপাড়ায় কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে ইলেকট্রিশিয়ানের মৃ-ত্যু কলাপাড়ায় নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটের সাথে জান্নাতের সম্পর্ক কী? প্রশ্ন বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থীর বরগুনা-১ আসনে বাবার ইচ্ছে পুরণে ছেলের প্রাণপণ চেষ্টা কলাপাড়ায় পৃথক স্থানে দুই যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় ঘরের ভেতর থেকে ১৮ বছরের যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় ভাড়াটিয়া কক্ষে ঝুলন্ত অবস্থায় রাজমিস্ত্রির ম’রদে’হ উদ্ধার কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সং’ঘ’র্ষ: ছেলের মৃ’ত্যুর এক সপ্তাহ পর বাবারও মৃ’ত্যু
গলাচিপায় মুজিববর্ষ উপলক্ষে মেয়র কাপ ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

গলাচিপায় মুজিববর্ষ উপলক্ষে মেয়র কাপ ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় মুজিববর্ষ উপলক্ষে পৌরসভার উদ্যোগে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে চ্যাম্পিয়ন হয়েছে পৌর শহরের আনন্দপাড়া ক্লাব আর রানার আপ হয়েছে গলাচিপা ফ্রেন্ডশীপ ক্লাব। মেয়র কাপের ফাইনাল খেলাটি (১৭ মার্চ ২০২২) রাত নয়টায় উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সামনে পৌরমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মস্তফা টিটো, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম শওকত আনোয়ার, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন টুটু, উপজেলা আওয়ামী লীগ নেতা মাঈনুল ইসলাম রনো, উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আজাদ, পৌর কাউন্সিলর সমির কৃষ্ণ পাল প্রমুখ।

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা। পরে প্রধান অতিথি এস.এম শাহজাদা (এমপি) বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!