প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ২২০ নৌকা’র বর্ণাঢ্য অভিবাদন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ২২০ নৌকা’র বর্ণাঢ্য অভিবাদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ২২০ নৌকা’র বর্ণাঢ্য অভিবাদন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদীতে রং বেরংয়ের ২২০টি নৌকা স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে। সোমবার (২১ মার্চ) বেলা ১০.৪২ মিনিটে দেশের বৃহত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ১১.১৫ মিনিটে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে শুরু হয় নৌকা প্রদর্শনী।

এসময় এ নৌকা প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় উপকূলের মানুষের জীবন বৈচিত্র্য। নৌকায় গান পরিবশেনসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয় রাবনাবাদ নদী এলাকা। এসময় প্রধানমন্ত্রী হাত নাড়িয়ে নৌকায় থাকা জেলেদের শুভেচ্ছা জানান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মোবাইল থেকে নৌকা প্রদর্শনীর দৃশ্য ধারন করতে দেখা যায়।

এর আগে সকালে নৌকাগুলো রাবনাবাদ নদী মোহনায় সারিবদ্ধ করে রাখা হয়। এর মধ্যে ১ শ‘ নৌকা ছিলো পালতোলা, ১শ‘ নৌকায় ছিলো প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ফেষ্টুন এবং বাকি ২০ টি নৌকায় ছিলো নিরাপত্তাকর্মীরা। প্রতিটি নৌকায় রং বেরংয়ের পোশাকে ৪ জন করে মোট ৮৮০ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা গেছে।

উল্লেখ্য, ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি দেশের প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!