কলাপাড়া জমিজমা বিরোধ; গৃহবধূকে মারধর করে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়া জমিজমা বিরোধ; গৃহবধূকে মারধর করে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ

কলাপাড়া জমিজমা বিরোধ; গৃহবধূকে মারধর করে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূ (৩৫) কে শ্লীলতাহানীর চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাত পৌনে আনুমানিক ৩ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাদুলতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

গৃহবধূর কৃষক স্বামী শহিদ খান জানান, একই গ্রামের মৃত হাবিব সর্দার’র ছেলে হেলাল সর্দার’র শনিবার (২৬ মার্চ) বিকালে কাটাকাটি হয়। ওই দিনেই স্থানীয় ইউপি সদস্য রাবেয়া বেগম লিজা আমার বিরুদ্ধে থানায় একটি মিথ্যে লিখিত অভিযোগ দিয়েছে। রাতে আমি পুলিশের ভয়ে বাড়িতে ছিলাম না। এই সুযোগে ইউপি সদস্য রাবেয়া বেগম লিজা নিজে উপস্থিত থাকা অবস্থায় হেলাল সর্দার ও মালেকউজ্জামান মন্টু’র হুমায়ুন হাওলাদার বাড়িতে এসে আমাকে না পেয়ে আমার স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানীর চেষ্টা চালায়।
তিনি আরও জানান, সোমবার ভোরে জানতে পেয়ে আমার স্ত্রী কে অজ্ঞান অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জানান, ভোরে ওই গৃহবধূকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও জখম রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!