কলাপাড়ায় সরকারী খালের ১১টি বাঁধ অপসারন | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় সরকারী খালের ১১টি বাঁধ অপসারন

কলাপাড়ায় সরকারী খালের ১১টি বাঁধ অপসারন

চঞ্চল সাহাঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফরিদগঞ্জ গ্রামে সরকারি একটি খালের ১১ টি বাঁধ অপসারন করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের নেতৃত্বে বাঁধ গুলো অপসারন করা হয়। বাঁধ গুলো অপসারন করায় ফরিদগঞ্জ সহ অন্ততঃ ১০টি গ্রামের হাজার হাজার কৃষক উপকৃত হয়েছে। কৃষকদেও অভিযোগ, এলাকার কতিপয় প্রভাবশালী ব্যাক্তিরা খালটি বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিল। এতে কৃষক সময় মত ধান ক্ষেত সহ সবজি ক্ষেতে পানি সেচ দিতে পারতো না। এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে ওই খালের বাঁধ অপসারন করা হয়। খালটি অন্ততঃ ১ কিলোমিটার দৈর্ঘ্য’র বলে জানা গেছে।

ফরিদগঞ্জ গ্রামের বাসিন্দা রহমান মিয়া জানান, খালটি মাছ চাষের নামে বাঁধ দেয়ার হাজার হাজার কৃষক তাদের কৃষিকাজে প্রতিবন্ধকতার সৃষ্টি হতো। এটি উন্মুক্ত হওয়ায় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, এলাকাবাসীর দূর্ভোগ লাঘবে জেলা প্রশাসকের নির্দেশে খালটিকে মুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, সরকারি সকল খাল উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!