শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বরিশালে ১শ পিস ইয়াবাসহ যুবক আটক

বরিশালে ১শ পিস ইয়াবাসহ যুবক আটক

বরিশাল অফিসঃ 

যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার দিবাগত রাতে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক মো. শাকিল হাওলাদার (২২) ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালীর নিমতলা প্যাদা বাড়ির মো. মোস্তফা হাওলাদারের ছেলে।
শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হেলালুজ্জামান ফোর্স নিয়ে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোডের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালান।এসময় ইয়াবাসহ শাকিল হাওলাদারকে আটক করা হয়। শাকিল নগরীর বটতলা পাসপোর্ট গলিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।জিজ্ঞাসাবাদ শেষে শাকিলকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!