কুয়াকাটায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কুয়াকাটায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুয়াকাটায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এইচ এম মাইনুল ইসলাম টিটু, কুয়াকাটাঃ

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে কুয়াকাটায় কুয়াকাটা সাউথ ক্লাবের উদ্যোগে মিনি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর ) বিকালে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কুয়াকাটা স্টুডেন্ট ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে আমাদের কুয়াকাটা ক্লাব চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর আওয়ামীলীগ নেতা নুর মিয়া খাঁন, কুয়াকাটা সাউথ ক্লাবের উপদেষ্টা মোঃ ইব্রাহিম ওয়াহিদ, সাউথ ক্লাবের উপদেষ্টা মোঃ সোহেল মুসুল্লী, কুয়াকাটা সাউথ ক্লাবের সভাপতি মোঃ মেহেদী হাসান , সাউথ ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহাগ দফাদার প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে ইব্রাহিম ওয়াহিদ বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে বলে জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!