ঈদের দিনে কলাপাড়ায় মাইক্রোবাস কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
ঈদের দিনে কলাপাড়ায় মাইক্রোবাস কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ

ঈদের দিনে কলাপাড়ায় মাইক্রোবাস কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ঈদের দিনে বেপরোয়া মাইক্রোবাস কেড়ে নিল এক কলেজ শিক্ষার্থীর তাজা প্রাণ।

দুলাভাই শালা কে নিয়ে কুয়াকাটায় বেড়াতে গিয়ে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মাস্টারবাড়ি নামক স্থানে মাইক্রোবাস চাপায় এঘটনা স্থানেই কলেজ শিক্ষার্থী মহিব্বুল্লাহ (২২) নিহত হয়।

মঙ্গলবার (৩ মে) রাত ৮ টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মহিবুল্লাহ তার বোন জামাই সজিব মোটরসাইকেল যোগে কুয়াকাটা বেড়াতে যাওয়ার পথে কুয়াকাটা থেকে আসা মাইক্রোবাস তাদেরকে চাপা দেয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মহিব্বুল্লাহকে মৃত্যু ঘোষণা করেন এবং সজীবকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেছেন মহিব্বুল্লাহকে মৃত্যু অবস্থায় আনা হয়েছে।

নিহত মহিব্বুল্লাহ বরিশালের একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!