কলাপাড়ায় জয়বাংলা ক্লাব ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়ায় জয়বাংলা ক্লাব ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

কলাপাড়ায় জয়বাংলা ক্লাব ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

মোয়াজ্জেম হোসেনঃ কলাপাড়ায় কলাপাড়ায় জয়বাংলা ক্লাব ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ধানখালী ডিগ্রি কলেজ মাঠে ধানখালী চম্পাপুর জয়বাংলা ক্লাব আয়োজিত জয়বাংলা ক্লাব ফুটবল টূর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলায় জনসমুদ্রে পরিনত হয়। দেবপুর সূর্যমূখী একাদশ এবং ধানখালী কলেজ বাজার একাদশের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উভয় দলের ১১জন নাইজেরিয়ান ফুটবলার অংশ নেয়। পটুয়াখালী-৪ সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব উপস্থিত হয়ে খেলার উদ্ভোধন করেন।

ধানখালী ডিগ্রি কলেজ’র সহকারী অধ্যাপক জাকির হোসেন মৃধার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম, চম্পাপুর ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার, ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাজাদা পারভেজ টিনু মৃধা, ধানখালী ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ মো.বশির আহমেদ, ধানখালী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

বিকেল থেকেই দর্শকদের উপস্থিতিতে খেলা প্রাঙ্গন জমজমাট হয়ে উঠে। খেলার শেষ মূহুর্তের গোলে ধানখালী কলেজ বাজার একাদশ ১/০ গোলে জয়লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার(ফ্রিজ)বিতরণ করেন অতিথিরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!