কলাপাড়ায় মসজিদের ইমামের দাড়ি ধরে টানাটানি ও মারধর | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় মসজিদের ইমামের দাড়ি ধরে টানাটানি ও মারধর

কলাপাড়ায় মসজিদের ইমামের দাড়ি ধরে টানাটানি ও মারধর

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মসজিদের ইমাম মাওলানা কারী মো. জাকারিয়া (৫৭) এর দাড়ি ধরে টানাটানি ও মারধর করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ৪ মাদক সেবী।

এ ঘটনায় স্থানীয়রা তিন মাদক সেবীকে আটক করে পুলিশে দিয়েছে।

তিনি দক্ষিণ ইটবাড়িয়া বাইতুস সালাম জামে মসজিদের ইমাম।

উপজেলার মিঠাগঞ্জ মাঝের খেয়াঘাটে রোববার (১৫ মে) বিকাল ৩ টায় এই ঘটনা ঘটেছে।

মসজিদের ইমাম মাওলানা কারী মো. জাকারিয়া জানান, মসজিদ থেকে ছুটি নিয়ে গ্রাম বাড়িতে (মিঠাগঞ্জ ইউনিয়নের মিঠাগঞ্জ গ্রাম) যাই, বাড়ি থেকে রবিবার বিকেলে কলাপাড়ার উদ্দেশ্যে মিঠাগঞ্জ মাঝের খেয়াঘাট আসলে স্থানীয় মাদকসেবী তামিম হাওলাদার, শাহিন আকন, সাব্বির, এনামুল একজোট হয়ে আমার দাড়ি ধরে টানাটানি ও মারধর করে, আমি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালানোর চেষ্টা করে,পরে স্থানীয়রা তিনিজনকে আটক করে পুলিশে খবর দেন।

তিনি আরও জানান, আমার বাড়ির আমার মাদ্রাসার জন্য মালামাল কেনার জন্য আনা নগদ ১৬ হাজার টাকা সাথে ছিল। এ সময় ওই নগদ টাকাগুলো তামিম হাওলাদার জোর পূর্বে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

কলাপাড়া থানার এস আই মো. মাসুম জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে শাহিন আকন (৩০), সাব্বির (১৬), এনামুল (২২) এ তিন মাদক সেবীকে থানায় আটক করে আনা হয়। তবে তামিম হাওলাদার (২৫) কে আটক করা যায়নি।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!