পটুয়াখালী সদর থানার ওসি’র প্রত্যাহার দাবীতে আইনজীবীদের আলটিমেটাম; কর্মবিরতি পালন | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
পটুয়াখালী সদর থানার ওসি’র প্রত্যাহার দাবীতে আইনজীবীদের আলটিমেটাম; কর্মবিরতি পালন

পটুয়াখালী সদর থানার ওসি’র প্রত্যাহার দাবীতে আইনজীবীদের আলটিমেটাম; কর্মবিরতি পালন

গোফরান পলাশ:

পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ বশিরুল আলম’র উপর হামলা ও চাঁদা দাবীর ঘটনায় থানা পুলিশ মামলা না নেয়ার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির সদস্যরা বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।

রবিবার আদালত চত্বরে সর্বস্তরের আইনজীবী সদস্যের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এসময় হামলাকারীদের গ্রেফতার ও সদর থানার ওসির প্রত্যাহার দাবীতে আগামী ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়ে আইনজীবীরা কর্মবিরতী পালন করে।
হামলাকারীরা গ্রেফতার না হলে আগামীকাল সমিতি প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষনা দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি গোলাম আহাদ দুলু, সাবেক সভাপতি আব্দুল হক ফরাজি, আবুল কাশেম, ওয়াহিদ সরোয়ার কালাম, হারুন অর রশিদ, খন্দকার আব্দুল হাই, আব্দুল খালেক, বর্তমান সাধারন সম্পাদক স্বপন তালুকদার প্রমূখ।

অ্যাড. মোঃ বশিরুল আলম জানান, গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় বশিরুলের শহরের পিটিআই রোডস্থ বাড়ির বাউন্ডারী ওয়াল নির্মানে বাঁধা দিয়ে পাঁচ লক্ষ
টাকা চাঁদা দাবী করে মো. শামিম, টিটু, তুহিন ও নান্নুসহ কতিপয় সন্ত্রাসী।
চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে শহরের পিটিআই রোডস্থ বাসায় গিয়ে তার উপর হামলা চালায় তারা। এতে সে গুরুতর জখম হয়। এ সময় সন্ত্রাসীরা তার বাসা থেকে মোবাইল, নগদ টাকা ও স্বর্নালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। এ ঘটনায় ঐ দিনই আইনজীবী বশিরুল আলম সদর থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি।

পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অ্যাড. মোঃ বশিরুল আলমের সাথে আঃ মোতালেব আকনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। কিন্তু কোন ধরনের চাঁদা চাওয়ার ঘটনা ঘটেনি। অ্যাড. মোঃ বশিরুল আলম সত্য ঘটনার আলোকে অভিযোগ করলে অবশ্যই তা আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!