কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিস।। আসন্ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মে) বিকালে আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান মহিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম।

ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.ইউনুস দালাল এর সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী মোদাচেছর হাওলাদার, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির, ধুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল জলিল আকন, মোডুবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান রাসেল, ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মশিউর রহমান, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট, ধুলাসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জিল্লু রহমান কিশোর, মহিপুর থানা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ।

এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, কলাপাড়া পৌরসভার কাউন্সিল হুমায়ুন কবির, ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাদা পারভেজ টিনু মৃধা, এমপি ব্যক্তিগত সহকারী মো. তরিকুল ইসলাম সহ ধুলাসার ইউনিয়ন, মহিপুর থানা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান,

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!