কলাপাড়ায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত-৪ | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত-৪

কলাপাড়ায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত-৪

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন।

তারা হলেন, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের আবু তাহের শেখ’র ছেলে সাকিব (১৭), মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামের মোঃ মাহবুব আলম’র ছেলে খালেদ সাইফুল্লাহ (১৭), মহিপুরের আলাউদ্দিনের ছেলে শ্রমিক বেল্লাল হাওলাদার (৩৫) ও মঠবাড়িয়া উপজেলার রাজমিস্ত্রি বাদল (৩৮)।

কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের মহিপুর সাগর সিনেমা’র সামনে মঙ্গলবার রাত ৯ টায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, খালেদ সাইফুল্লাহ ও সাকিব তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে কুয়াকাটা বেড়াতে যাওয়ার পথে ও কুয়াকাটা থেকে আসা বাদল ও বেল্লাল হাওলাদারের মোটরসাইকেল যোগ আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়।

ওই দুই মোটরসাইকেলে থাকা ৪ জনই গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা বাদল ও বেল্লাল হাওলাদারকে কুয়াকাটা হাসপাতাল এবং সাকিব ও খালেদ সাইফুল্লাহ’কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!