কলাপাড়ায় খাল দখলমুক্ত ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে সমাবেশ, মানববন্ধন | আপন নিউজ

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা পাগলী রাহিমা মা হলেন বাবা হলেন না কেউ! আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও
কলাপাড়ায় খাল দখলমুক্ত ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে সমাবেশ, মানববন্ধন

কলাপাড়ায় খাল দখলমুক্ত ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে সমাবেশ, মানববন্ধন

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নের জীন খাল দখলমুক্ত সহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে বুধবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগ কলাপাড়ার ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদার।

এসময় শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের কলাপাড়া উপজেলার সভাপতি এস,এম আবুল হোসেন তাঁর বক্তব্যে বলেন’ নদী,খাল মানুষের প্রান। তা অন্যায়ভাবে দখল করার অধিকার কারোর নেই। অবিলম্বে খাল দখলকারীদের হাত থেকে মুক্ত করে এর পানি প্রবাহ স্বাভাবিক করা হোক।

মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুল্ল্হা রানা বলেন’ কৃষক বাঁচলে দেশ বাচঁবে। সরকারি জীন খাল দখল করার কারনে পানি প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে এক শ্রেনীর ভূমিদস্যুরা। এতে কৃষক ফসল ফলাতে না পেরে তার আয়ের উৎসটুকু হারিয়ে ফেলছে। অবিলম্বে চিংগড়িয়া এবং টিয়াখালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রবাহমান জীণ খালটি দখলমুক্ত করার দাবী জানিয়েছেন তিনি।

পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান টুলু বলেন’ সরকারি খাল যারা অবৈধ ভাবে দখল করে রেখেছে তারা কৃষকের মানবাধিকার লংঘন করেছে। অপরদিকে ,ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট জনগন মেনে নেবে না। অভিলম্বে জীন খাল দখলমুক্ত সহ নিরবচ্ছিন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করেন তিনি।

নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদার তাঁর সমাপনি বক্তব্যে বলেন, কলাপাড়ার ঐতিহ্যবাহি জীন খালটির দখল হওয়া কিছু অংশ ইতিমধ্যে উদ্ধার হয়েছে। পশ্চিম বাদুরতলী এবং চিংগড়িয়া গ্রামের অনেকাংশ এখন অবৈধ দখলদাররা দখল করে মাছ চাষ করে আসছে। এতে গুটি কয়েক মানুষের সুবিধা হলেও শতশত কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। খাল দখলের কারনে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে । বাড়ী-ঘরে পানি ঢুকে পানিবন্ধী হয়ে পড়ছে মানুষ। অপরদিকে, বিদ্যুৎ বিভ্রাট বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন তিনি।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ কলাপাড়ার সদস্য উত্তম কুমার দাস।
অনুষ্ঠান পরিচালনা করেন’ সপিবি কলাপাড়া শাখার সদস্য আতাজুল ইসলাম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!