কলাপাড়ায় কাজীর সহকারীকে খুঁটির সাথে বেঁধে মারধর | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় কাজীর সহকারীকে খুঁটির সাথে বেঁধে মারধর

কলাপাড়ায় কাজীর সহকারীকে খুঁটির সাথে বেঁধে মারধর

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরসভার কাজী অফিস সহকারী ও অয়েল মিল জামে মসজিদ ইমাম মৌলভী মো. সাইফুদ্দিন (৪২) কে খুঁটির সাথে বেঁধে মারধর করা হয়েছে।

পুলিশের সহযোগিতায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
এ ঘটনায় অভিযুক্ত পুতুল, মুক্তা নামের দুই মহিলাকে আটক করা হয়েছে।

পৌর শহরের এতিমখানা চৌরাস্তায় বৃহস্পতিবার (১৯ মে) বিকাল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটেছে।

আহত মৌলভী মো. সাইফুদ্দিন জানান, ছয় মাস আগে চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের শাহেব আলীর মেয়ে শিউলী ইউনুস আলী’কে জোর করে কাজী অফিসে এনে বিয়ে করে কাবিল চায়। কিন্তু মেয়ের বয়স না হওয়ায় কাবিল করা হয়নি, মেয়ের বয়স হলে কাবিননামা হবে বললে তারা চলে যায়। এবং কাবিন নামার জন্য সময় দেওয়া হয়।

তিনি আরও বলেন, মেয়ের বয়স না হওয়ার আগেই কাবিন নামার জন্য আমাকে চাপ প্রয়োগ করা হয়ে থাকে। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে কাজী অফিসে যাওয়ার পথে পথ রোধ করে আমাকে ওই মেয়ে’র বোন পুতুল, মুক্তা ও অচেনা একজন পুরুষ দোকানের খুঁটির সাথে বেঁধে মারধর করে। পরে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

কলাপাড়া থানার ওসি মোঃ জসীম বলেন, পুলিশ পাঠানো হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য মুক্তা ও পুতুলকে থানায় আনা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!