শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে-চরমোনাই পীর

নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে-চরমোনাই পীর

আপন নিউজ ডেস্কঃ ইসলামিক আদর্শে রাষ্ট্রগঠনে ১৫ দফা দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভাগীয় সমাবেশ করেছে বরিশালে। শুক্রবার (২০ মে) দুপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মদের বিধিমালা বাতিল, পাঠ্যপুস্তকের সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করার দাবীতে এই সমাবেশ করা হয়।

প্রধান অতিথি’র বক্তৃতা করেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারের সমালোচনা করে বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে মেগা প্রজেক্টের নামে ক্ষমতাশীনরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

১১৬ জন আলেম ওলামাকে বিতর্কিত করে ইসলামকেই হেয় করছে, দাবী করে পাঠ্যপুস্তক থেকে ইসলামি শিক্ষা বাদ দেবার সরকার পায়তারা চালাচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে সব রাজনৈতিক দলের মতামতে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত সশস্ত্রবাহিনী মোতায়েনসহ জাতীয় নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা প্রদান ও ইভিএমে ব্যবহার করা যাবে না বলে দাবী করা হয় সমাবেশে।

বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশে বিভাগের ৬ জেলা থেকেই দলে দলে নেতাকর্মীরা এসে অংশ নেয়। নির্ধারিত সময় বিকেল ৩টার আগেই জনসমাগমে পূর্ণ হয় সমাবেশস্থল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!