উৎসব মূখোর পরিবেশে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
উৎসব মূখোর পরিবেশে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখোর পরিবেশে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ

উৎসব মূখোর পরিবেশে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে এ ত্রি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শাহজাহান মিয়া। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ.কে সামসুদ্দিন আবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ফাতেমা আক্তার রেখা ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার।

সম্মেলনে কাউন্সিলরদের সর্মথন অনুযায়ী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন’কে সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খাঁন’কে সম্পাদক করা হয়। অনুষ্ঠিত সম্মেলনের মধ্যেই কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন  সম্পাদক কাজী আলমগীর হোসেন। এসময় সহ-সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লিটু ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন আবুর নাম ঘোষণা করা হয়।

এসময় জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লিটু।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!