সরকারি কলেজ শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক’র ঈদ শুভেচ্ছা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
সরকারি কলেজ শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক’র ঈদ শুভেচ্ছা

সরকারি কলেজ শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক’র ঈদ শুভেচ্ছা

আপন নিউজ অফিস।।

সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক মো. আবু ইউসুফ সকশিসের পক্ষ থেকে সকল স্তরের সম্মানিত শিক্ষকদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সরকারি কলেজ শিক্ষক সমিতি’র (সকশিস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবু ইউসুফ বলেন, মুসলমানদের জন্য পবিত্র ঈদুল আযহা অফুরন্ত খুশির বার্তা। এই মহানন্দে আমাদের দেশে অন্যান্য ধর্মের মানুষকেও যেন ঈদের আনন্দ স্পর্শ করে। মানবিক সাম্য, ত্যাগ ও সহমর্মিতার বিস্ময়কর ও অপরূপ আলোকপ্রভা ঈদের উৎসবে প্রকাশিত হয়, যা ইসলামের মহত্ত্ব ও সর্বজনীনতার প্রতীক। ঈদের শিক্ষা হলো সাম্য, ভ্রাতৃত্ব ও একাত্মবোধের মাধ্যমে আনন্দ উপভোগ এবং পারস্পরিক সাহায্য-সহযোগিতার সম্প্রসারণ। ইসলামের নির্দেশনা অনুযায়ী সমাজের গরীব অভাবী মানুষও যাতে এই ঈদ-উল-আযহার মহানন্দে শামিল হতে পারেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য থেকে বিচ্যুত না হয়ে সামাজিকতা এবং মানবতাবোধকে সমুন্নত করাই ঈদের মূল তাৎপর্য। এই শিক্ষক আরও উল্লেখ করেন পশু কোরবানি করা যেন লোক দেখানো মাংস ভোগ করা না হয়, পশু কোরবানির মধ্য দিয়ে যাতে অন্তরের পশুত্ব কোরবানি হয় এবং সকল গরীব মানুষ ঈদ আনন্দে শামিল হতে পারেন এই আহ্বান সকলের প্রতি। মহান রাব্বুল আলামীন সকলের মনের সৎ ইচ্ছে পূরণ করুন-আমীন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!