যশোর-বেনাপোল সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলে যুবদলের নেতার | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
যশোর-বেনাপোল সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলে যুবদলের নেতার

যশোর-বেনাপোল সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলে যুবদলের নেতার

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধি।।

যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার নবীবগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আজ রবিবার সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক শার্শা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান (হাবু) মোড়ল (৪০) নিহত হয়েছেন। হাবু শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন বিএনপি’র নেতা তবিবুর রহমান (তবি মোড়ল) এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে যশোর রোডের ঝিকরগাছার নবীবনগরে সাড়ে আটটার দিকে যশোরগামী মোটরসাইকেল (যশোর ল ১২-০৮৬৬) চালককে ঢাকাগামী অজ্ঞাত পরিবহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থল নবীবনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল চালক মারা যান। ধারণা করা হচ্ছে অজ্ঞাত পরিবহনটি ওভারটেকিং করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

নাভারন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল ইসলাম বলেন, ঘাতক পরিবহন সনাক্ত করা যায়নি। লাশ প্রাথমিক সূরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাবু মোড়লের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটি’র সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

অনুরুপ শোক প্রকাশ করেছেন শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!