নিম্নচাপের প্রভাবে উপকুলীয় অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি; জনমনে আতঙ্ক | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
নিম্নচাপের প্রভাবে উপকুলীয় অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি; জনমনে আতঙ্ক

নিম্নচাপের প্রভাবে উপকুলীয় অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি; জনমনে আতঙ্ক

আমতলী প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকুলীয় অঞ্চল আমতলী ও তালতলী উপজেলায় রবিবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টির সাথে ঘুমোট আবহাওয়া বিরাজ করায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। দুপুর ১ টা পর্যন্ত উপকলীয় অঞ্চলে সুর্য্যরে মুখ দেখা যায়নি। আবহাওয়ার পূর্বাভাসে উপকুলীয় অঞ্চলে ৩ নং স্থানীয় সতর্কীকরণ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর ও নদীতে অবস্থানরত মাছ ধরা ট্রলা ও নৌকাকে নিরাপদে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

আমতলী উপজেলা সিপিপি সুত্রে জানাগেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৩০ কিলোমিটার দুরে অবস্থান করছে। উপকুলীয় অঞ্চল আমতলী ও তালতলীকে ৩ নং স্থানীয় সতর্কীকরণ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর ও নদীতে মাছ ধরারত জেলে ট্রলার ও নৌকাকে নিরাপদ স্থানে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। তবে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা থাকায় সাগর ও পায়রা নদীতে মাছ ধরা ট্রলার ও নৌকা অবস্থান করছে না, তারা নিরাপদ স্থান তীরে অবস্থান করছে।

এদিকে রবিবার সকাল থেকে উপকুলীয় অঞ্চল আমতলী ও তালতলীতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। দুপুর ১ টা পর্যন্ত সুর্য্যরে মুখ দেখা যায়নি। সকাল থেকেই বৃষ্টির সাথে গুমোট আবহাওয়া বিরাজ করছে। গুমোট আবহাওয়া বিরাজ করায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। বঙ্গোপসাগর ও নদী সামান্য উত্তাল রয়েছে।

আমতলী সিপিপির সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৩০ কিলোমিটার দুরে বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপকুলীয় অঞ্চলকে ৩ নং স্থানীয় সতর্কীকরণ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তিনি আরো বলেন, সাগর ও নদীতে অবস্থানরত মাছ ধরা ট্রলার ও নৌকাকে নিরাপদ স্থানে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!