শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে যৌ’তু’ক দিতে অস্বীকার করায় স্ত্রীকে শ্বাসরোধে হ’ত্যা’র অভযোগ কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি কলাপাড়ায় শতভাগ রুফটপ সোলারের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও স্মারকলিপি কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট
কলাপাড়ায় মহিব্বুর রহমান ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

কলাপাড়ায় মহিব্বুর রহমান ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

আপন নিউজ অফিস: কলাপাড়ায় মোঃ মহিব্বুর রহমান (এমপি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৮ টায় জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোঃ মনজুরুল আলম, উপাধ্যক্ষ শহিদুল আলম, কলাপাড়া থানার ওসি মোঃ জসীম, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান শিমু, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর তারিকুজ্জামান তারেক প্রমূখ।

সামাজিক সংগঠন এসএসসি রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য। টুর্নামেন্টে মোট ১৮টি টিম অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় টিংকু-তানজিল জুটি বনাম জিসান-মেহেদী জুটি অংশ নেয়। এর আগে অতিথিরা খেলা প্রাঙ্গনে এসে পৌঁছলে আয়োজকরা তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!