কলাপাড়ায় অটোরিক্সা টমটমের মুখোমুখি সংঘর্ষে শ্রমিকের মৃত্যু | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় অটোরিক্সা টমটমের মুখোমুখি সংঘর্ষে শ্রমিকের মৃত্যু

কলাপাড়ায় অটোরিক্সা টমটমের মুখোমুখি সংঘর্ষে শ্রমিকের মৃত্যু

চঞ্চল সাহা: কলাপাড়ায় অটোরিক্সা এবং ধান বোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে মো.বাদশা ফকির (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের নীলগঞ্জ ঘুটাবাছা নামক এলাকায় এ ঘটনা ঘটে। তার বাড়ী নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদশা ফকির উপজেলার হাজীপুর এলাকা থেকে অটোরিক্সা যোগে নিজের বাড়ীতে ফেরার পথে এ দূর্ঘটনার শিকার হয়। এসময় আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বরিশাল থেকে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ঢাকার শ্রামলী এলাকার রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোররতে তার মৃত্যু হয় বলে মো.ইভান মাতুব্বর নামে এক শিক্ষক জানিয়েছেন।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!