বালিয়াতলী ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
বালিয়াতলী ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

বালিয়াতলী ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ আসন্ন কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ-প্রার্থী এবিএম হুমায়ূন কবির এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লেবুপাড়া আবাসনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সেকান্দার তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ-প্রার্থী এবিএম হুমায়ূন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, মর্জিনা বেগম, প্রিন্স তালুকদার, রেজাউল করিম খোকন, মোঃ বায়জিদ, মোঃ কামাল তালুকদার, মঞ্জু সিকদার, কবির মাঝি।

এসময় পটুয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আসলাম হাওলাদার, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর মাহবুবুর আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মজিবুর রহমান, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ শাহালী তালুকদার, সহ সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন নুহু তালুকদার উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসিবুল তালুকদার।

বক্তারা ১৬ মার্চ বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ-প্রার্থী এবিএম হুমায়ূন কবির কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আহবান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!