শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
বরিশালের গৌরনদীর ইউএনও’র কথা শুনে বিবাহ বিচ্ছেদ থেকে ফিরলেন দম্পতি

বরিশালের গৌরনদীর ইউএনও’র কথা শুনে বিবাহ বিচ্ছেদ থেকে ফিরলেন দম্পতি

বরিশালঃ

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের মধ্যস্থতায় বিবাহ বিচ্ছেদের হাত থেকে রক্ষা পেলেন এক দম্পতি।
দীর্ঘ এক মাস চেষ্টা চালিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওই দম্পতিকে মিলিয়ে দেন ওই ইউএনও।

লিনা আক্তারের স্বজনরা জানান, প্রায় ২ বছর আগে গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের আক্কাচ সরদারের মেয়ে লিনা আক্তারের সঙ্গে একই গ্রামের মো. আলি সরদারের ছেলে রেজাউল সরদারের বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় ওই দম্পতির একটি ছেলে সন্তান জন্ম হয়। সন্তান জন্ম নেয়ার কিছু দিন যেতে না যেতেই রেজাউল ও লিনার মধ্যে কলহ দেখা দেয়। তুচ্ছ থেকে শুরু করে গুরুতর নানা বিষয় নিয়ে বিষিয়ে ওঠে ওই দম্পতির জীবন। খুবই অপ্রত্যাশিতভাবে একের পর এক নানা ঘটনা ঘটতে থাকে। এক পর্যায়ে স্ত্রী লিনা সন্তান রেখে তার বাবার বাড়ি চলে আসেন। যার ফলাফল ছিল নিশ্চিত বিবাহ-বিচ্ছেদ।

লিনা আক্তারের স্বজনরা জানান, বাবার বাড়িতে এসে লিনা তার সন্তানের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। কিন্ত রেজাউল সরদার লিনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। লিনার স্বামীর বাড়িতে ফেরার সব পথ বন্ধ হয়ে যায়। সন্তানকে নিজের কাছে পেতে পুলিশ ও প্রশাসনসহ প্রভাবশালীদের দ্বারে দ্বারে ধর্ণা দিতে থাকেন লিনা। এভাবে প্রায় এক বছর পেরিয়ে যায়।

সব চেষ্ঠা ব্যর্থ হলে লিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহানের দ্বারস্থ হন। লিনার কথা শুনে ইউএনও তার বাসভবনে এসে থাকতে বলেন। এরপর রেজাউল সরদারের সঙ্গে যোগাযোগ শুরু করেন (ইউএনও) ইসরাত জাহান। রেজাউল ও লিনার পরিবারের লোকজনদের নিয়ে একাধিকবার সালিশে বসেন। দু’পক্ষকেই তিনি নানাভাবে বোঝাতে থাকেন। অবশেষে বুধবার সকালে একজন আরেকজনের প্রতি রাগ-অভিমান ভুলে এক সঙ্গে সংসার করার কথা জানান ইউএনও ইসরাত জাহানকে। এরপর (ইউএনও) ইসরাত জাহান তাদের দুইজনকে তার কার্যালয়ে ডেকে মিলিয়ে দেন ও লিনার কোলে তুলে দেন তার সন্তানকে।

লিনা আক্তার বলেন, ছেলে ও স্বামীকে ফিরে পেয়ে আমি আজ অসম্ভব খুশি। ইউএনও আপার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। তিনি আরও বলেন, বাচ্চাকে ফিরে পাওয়ার সব আশাই আমি হারিয়ে ফেলছিলাম। ইউএনও আপার চেষ্টায় আমি সন্তান ও স্বামীকে ফিরে পেলাম।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। দূরত্ব তৈরি হয়।
এটা খুবই অপ্রত্যাশিত। আমি তাদের বুঝিয়েছি মাত্র। তারা তাদের ভুলগুলো বুঝতে পেরেছে এবং আবার এক সঙ্গে সংসার শুরু করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!