কলাপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সন্মেলন | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সন্মেলন

কলাপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সন্মেলন

চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা এবং হাতপাখা প্রতীকের সমর্থকদের মারামারির ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থী পাল্টাপাল্টি দু’টি সংবাদ সন্মেলন করেছে। স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে শনিবার বেলা ১১ টারদিকে নৌকা প্রতীকের প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরন এবং শুক্রবার সন্ধ্যায় হাতপাখা প্রতীকের প্রার্থী মেজবা উদ্দিন খান দুলাল এ সংবাদ সন্মেলন করেছে।

এতে কাজী হেমায়েত উদ্দিন হিরন তাঁর লিখিত বক্তব্যে বলেন’ তিনি দীর্ঘ ২৫ বছর ধরে মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সাথে কাজ করে আসছেন। এবারও আ’লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন। শুক্রবার (১০ মার্চ) তাঁর কর্মী সমর্থকরা তেগাছিয়া মীরবাড়ি এলাকায় ভোট প্রার্থনা করতে গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও হাতপাখার সমর্থকরা পরিকল্পিত ভাবে নৌকা প্রতীকের কর্মীদের উপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। যাতে অন্ততঃ ১০ জন গুরুতর আহত হয় ।তাদের মধ্যে জালাল নামে এক কর্মীর এখনো জ্ঞান ফেরেনি। বর্তমানে সে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো বলেন’ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল নির্বাচনী তফসিল ঘোষনার পর থেকে বহিরাগতদের এনে দাঙ্গা-হাঙ্গমা করে আসছে। তিনি এ হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

অপরদিকে, শুক্রবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন খান দুলাল তাঁর মৌখিক বক্তব্যে বলেন’ নৌকা প্রতীকের সমর্থকরা শুক্রবার এ হামলা চালিয়ছে।

এসময় হাতপাখার সমর্থকরা তা প্রতিহত করতে গেলে এ হাঙ্গামার সৃষ্টি হয়। তবে তিনিও সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনের দাবী জানান।

উল্লেখ্য, ১৬ মার্চ কলাপাড়া উপজেলায় পাঁচটি ইউনিয়নের ইউ’পি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এসব ইউনিয়ন গুলোতে প্রচার- প্রচারনা তুঙ্গে উঠেছে । তবে এসব ইউনিয়নের ভোটাররা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট প্রদানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!