গলাচিপায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
গলাচিপায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

গলাচিপায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দীর্ঘ ১৮ বছর পর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌরমঞ্চ চত্বরে এ সভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. শাহনূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিফাত হাসানের (সজীব) সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ এবং পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আহসানুল হক তুহিন।

এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমজাদ হোসেন সোহাগ, আরিফুল ইসলাম আজীম, আব্দুল মান্নান, সরদার মো. নজরুল,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মু জাহিদ হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!