দিল্লিতে মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন হিন্দুরা; মুখ খুলেছেন মোদী | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
দিল্লিতে মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন হিন্দুরা; মুখ খুলেছেন মোদী

দিল্লিতে মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন হিন্দুরা; মুখ খুলেছেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লির আগুনের বিপরীতে প্রায় সত্তর ঘণ্টা পর মুখ খুলেছেন প্রধানমন্ত্রী মোদী। বলেছেন শান্ত থাকতে। সমালোচনায় যে তার নাম সবার প্রথমে উঠবে না এমন কোনো কারণই নেই। এদিকে ভারতজুড়েই জনগণের আস্থা হারিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিজেপি কর্মীদের আগুন দেওয়ায় উৎসাহ দেওয়ার অভিযোগে অভিযুক্ত দিল্লি পুলিশ।
থমথমে আতঙ্কের নগরে পরিণত হয়েছে উত্তর-পূর্ব দিল্লি। তবে এর ভেতরেও মানবিকতার ঢেউ উঠেছে। উত্তর-পূর্ব দিল্লির অশোক নগরে পুড়ে যাওয়া ঘরহীন মুসলিম পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাদেরই হিন্দু প্রতিবেশীরা। সেই ভ্রাতৃত্ববোধের মানবিক চিত্র তুলে ধরা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে।
অশোক নগরের ৪০ মুসলিম পরিবারের ঘর আর জীবনযাত্রা একপ্রকার ধ্বংসই হয়ে গেছে। ধ্বংসাবশেষের মধ্যেও ভ্রাতৃত্বের বন্ধনে ঘরহীন মুসলিমদের কাছে টেনে নিয়েছেন হিন্দু বাসিন্দারা।
গত মঙ্গলবার এসব মুসলিমদের বাড়িঘর এবং দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়। তখন তাদের পাশে দাঁড়ান হিন্দু প্রতিবেশীরা। তারা ক্ষতিগ্রস্তদের জন্য তাদের ঘরের দরজা খুলে দেন।
রশিদ নামের একজন মুসলিম অধিবাসী বলেন, আমরা এখানে ২৫ বছর একসঙ্গে বাস করছি। কখনো আমাদের হিন্দু প্রতিবেশীদের সঙ্গে একটুও মতবিরোধ হয়নি। আমরা সবাই একটি পরিবারের মতো বাস করি।
রশিদের হিন্দু প্রতিবেশী পিন্টু। তিনি বলেছেন, ‘পরিস্থিতি যেমনই হোক আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা কখনও তাদের সম্পত্তির ক্ষতি করার কথা ভাবতেও পারি না। যেসব দোকানে আগুন লাগানো হয়েছে তা এসব মুসলিম পরিবারের মালিকানাধীন। ফলে, তাদের বাড়িঘর ও জীবিকা নির্বাহের রাস্তা উভয়ই ধ্বংস হয়ে গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!