গলাচিপায় ৪ হাজার ৪৩০ কেজি চাল জব্দ – আপন নিউজ

রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট কলাপাড়ায় তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা! কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে পর্যটক নি’হ’ত, আ’হ’ত ৩
গলাচিপায় ৪ হাজার ৪৩০ কেজি চাল জব্দ

গলাচিপায় ৪ হাজার ৪৩০ কেজি চাল জব্দ

পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় প্রধান মন্ত্রীর খাদ্য তহবিলের ৪ হাজার ৪৩০ কেজি চাল জব্দ করেছে গলাচিপা থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উলানিয়া বন্দরের এক চাল ব্যবসায়ীর দোকান থেকে এ পরিমান চাল জব্দ করা হয়।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার এসআই মো. জাফরের নেতৃত্বে পুলিশের একটি দল উলানিয়া বন্দরের এক চাল ব্যবসায়ী আনছার আলী হাওলাদারের দোকান থেকে ৩০ কেজি ওজনের ৫১ বস্তা, ৫০ কেজি ওজনের ৫২ বস্তা এবং খোলা ৩০০ কেজি মোট ৪ হাজার ৪৩০ কেজি চাল জব্দ করে। এসময় ওই চাল ব্যবসায়ী আনছার আলী হাওলাদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসব জব্দকৃত চালের ডিলার হলেন উলানিয়া বন্দরের মো. সেলিম।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, জব্দকৃত চাল স্থানীয় লোকদের জিম্মায় রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম জানান, এসব জব্দকৃত চাল কাবিখার হতে পারে। সরকারি চালের এখন বরাদ্দ নেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!