বুধবার, ২২ Jul ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পাখিমারা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন আমতলীতে প্রকাশ্যে নি’ষি’দ্ধ ছাত্রলীগের বি’ক্ষো’ভ মি’ছি’ল কন্টেন্ট ক্রিয়েটর কাফি, তার পিতা ও বড় ভাইয়ের নামে জমি দ-খ’ল ও চাঁ’দা’বা’জি’র মা’ম’লা রাঙ্গাবালীতে বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় উপকারভোগীদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১ কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন কলাপাড়ায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন
কলাপাড়া বিএনপি’র সভাপতি এবি এম মোশাররফ হোসেনসহ ৭ জনকে জামিন

কলাপাড়া বিএনপি’র সভাপতি এবি এম মোশাররফ হোসেনসহ ৭ জনকে জামিন

আপন নিউজ ডেস্কঃ  

হাইকোর্টের সামনের সড়কে গাড়ি ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের মামলায় কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এবি এম মোশাররফ হোসেনসহ ৭ জনকে জামিন দিয়েছেন আদালত।
রবিবার (১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জামিন পাওয়া বাকি ছয়জন হলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও বিএনপি নেতা ইশতিয়াক আজিজ উলফাত, মো. আলমগীর, অ্যাডভোকেট তৌহিদ, ফিরোজ কিবরিয়া, মো. রিয়াজ ও সৈয়দ আহমেদ।
এদিন আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২৬ নভেম্বর দুপুর ১২টার দিকে দলটির নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেন। পরে দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক মতিউর রহমান মামলাটি দায়ের করে।

অন্যদিকে কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এবিএম মোশাররফ হোসেনের জাবিনের খবরে এলাকার কলাপাড়ায় বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!