রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
কুয়াকাটায় দুই দিনব্যাপী ‘বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন’ প্রতিযোগিতা শুক্রবার থেকে

কুয়াকাটায় দুই দিনব্যাপী ‘বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন’ প্রতিযোগিতা শুক্রবার থেকে

আপন নিউজ অফিসঃ কুয়াকাটায় শুক্রবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন’ প্রতিযোগিতা ২০২৩। এ ম্যারাথন প্রতিযোগীতাকে ঘীরে কুয়াকাটা ও পায়রা বন্দরসহ পটুয়াখালী জেলার সর্বত্র উৎসাহ উদ্দীপণা দেখা দিয়েছে। সমুদ্র উপকুলীয় এলাকায় প্রথম বারের মত অনুষ্ঠিত এ প্রতিযোগিতা দেখতে এখানকার মানুষ তাকিয়ে আছে। ২৬ মে শুক্রবার বিকাল ৪টায় এ ম্যারাথন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএনএম বশির ঊল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা সাড়ে ১১ টায় কুয়াকাটা ট্যুরিজম পার্কের হলরুমে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান এ তথ্য জানান।

সাংবাদিক সম্মেলনে জানান, রোলার স্কেটিং ফেডারেশনের সদস্য ভূক্ত ২শ’ জন প্রতিযোগি ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিবেন। এদের মধ্যে ৫৩ জন নারী প্রতিযোগী রয়েছে। এছাড়াও পটুয়াখালী জেলার বিভিন্ন স্কুলের ১শ’ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিবে। ২৬ ও ২৭ মে দুইদিন ব্যাপী ম্যারাথন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে আরো জানান, কুয়াকাটা সমুদ্র সৈকতকে একটি পরিচ্ছন্ন সৈকত হিসেবে উপহার দিতে ২৭ মে সকালে বীচ ক্লিনিং ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান এর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে

এ সময় বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা-২০২৩ এর সদস্য সচিব আশরাফুল আলম মাসুম, ব্যবস্থাপক (ফ্যাসিলিটি) মোঃ শহীদ উল্যাহ ভূইয়া, টেকনিক্যাল কমিটির চীপ আসিফ ইকবাল, সদস্য নওসিক হোসেন সহ কুয়াকাটায় কর্মরত প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!