ব্রীজ নির্মাণের দুই বছরেও এপ্রোচ সড়ক নির্মাণ হয়নি; স্থানীয়দের উদ্যোগে এ্যাপ্রোচ সড়কে ব্লক | আপন নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন আইসোটেক ঘাটে খেয়া নিয়ে সং’ঘ’র্ষ: ২ জন আ’হ’ত, ট্রলার ডুবানোর অভিযোগ আমতলীতে জ্বালানি সংকটে কৃষি রেডিও বন্ধ, ভোগান্তিতে উপকূলের লাখো মানুষ কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় স্বাস্থ্য কর্মকর্তা গু’রু’ত’র আ’হ’ত কলাপাড়ায় সড়কে বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির প্র’তি’বা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কমিটি গঠন কলাপাড়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বি’রু’দ্ধে অধ্যক্ষ’র মা’ম’লা প্রেমের প্রস্তাবে রাজি না ছবি ভাইরাল; এসএসসি পরীক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা কলাপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন
ব্রীজ নির্মাণের দুই বছরেও এপ্রোচ সড়ক নির্মাণ হয়নি; স্থানীয়দের উদ্যোগে এ্যাপ্রোচ সড়কে ব্লক

ব্রীজ নির্মাণের দুই বছরেও এপ্রোচ সড়ক নির্মাণ হয়নি; স্থানীয়দের উদ্যোগে এ্যাপ্রোচ সড়কে ব্লক

আমতলী প্রতিনিধিঃ আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের সোমবাড়ীরা বাজার সংলগ্ন চরকগাছিয়া খালে ব্রীজ নির্মাণের দুই বছরেও এ্যাপ্রোচ সড়ক নির্মাণ করেনি ঠিকাদার আমিন হোসেন এমন অভিযোগ স্থানীয়দের। এতে ওই এলাকার অন্তত ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা নিজেদের অর্থায়নে এ্যাপ্রোচ সড়কে বøক দিয়ে চলাচলা করছেন। এ্যাপ্রোচ সড়ক নির্মাণের দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

জানাগেছে, উপজেলার সোমবাড়িয়া বাজার সংলগ্ন চরকগাছিয়া খালে এক কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর ২০১৯-২০ অর্থ বছরে গার্ডার ব্রীজ নির্মাণের দরপত্র আহবান করে। ওই ব্রীজের কাজ পায় বরিশালের আমির কনাসক্টশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০২১ সালে মুল ব্রীজের নির্মাণ কাজ শেষ হয়। ব্রীজ নির্মাণের দুই বছর পেরিয়ে গেলেও ঠিকাদার আমির হোসেন এ্যাপ্রোচ সড়ক নির্মাণ করেনি। এতে ওই ব্রীজ দিয়ে মানুষ ও যানবাহন চলাচলে বেশ সমস্যা হচ্ছে। উপায় না পেয়ে স্থানীয়রা নিজেদের অর্থায়নে গত এপ্রিল মাসে এ্যাপ্রোচ সড়কে ব্লক দিয়ে চলাচল করছেন। স্থানীয়দের অভিযোগ ঠিকাদার আমিন হোসেন গাফলতি করে কাজ ফেলে রেখেছেন। এতে এলাকার অন্তত ১০ হাজার মানুষ ও যানবাহন চলাচলে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রæত এ্যাপ্রোচ সড়ক নির্মাণের দাবী জানান ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, ব্রীজের দুই পাশের এ্যাপ্রোচ সড়কে নির্মাণ করা হয়নি। স্থানীয়রা এ্যাপ্রোচ সড়কে ব্লক দিয়ে চলাচল করছেন।

স্থানীয় মাসুম ও ইব্রাহিম খলিল বলেন, ব্রীজ নির্মাণ কাজ দুই বছর আগে শেষ হলেও ঠিকাদার এ্যাপ্রোচ সড়ক নির্মাণ করেনি। এতে এলাকার মানুষের চলাচলে বেশ সমস্যা হচ্ছে। তারা আরো বলেন, গত এপ্রিল মাসে স্থানীয়দের অর্থায়নে এ্যাপ্রোচ সড়কে ব্লক দিয়ে চলাচল করছি।

আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, ঠিকাদার আমির হোসেনকে বারবার বলা সত্তে¡ও তিনি আমলে নিচ্ছেন না। এ্যাপ্রোচ সড়ক না থাকায় এলাকার অন্তত ১০ হাজার মানুষের চরম ভোগান্তি হচ্ছে।
ঠিকাদার আমিন হোসেন এ্যাপ্রোচ সড়কের কাজ না করার কথা স্বীকার করে বলেন, এ্যাপ্রোচ সড়কের ডিজাইন পরিবর্তন হওয়ায় কাজ করতে পারিনি। কিছুদিন পুর্বে এ্যাপ্রোচের ডিজাইন অনুমোদন হয়েছে। আগামী সপ্তাহে প্রজেক্ট পরিচালক ব্রীজ পরিদর্শনে আসার কথা রয়েছে। তিনি এসে গেলেই কাজ শুরু করবো।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ওই ব্রীজের এ্যাপ্রোচ সড়ক নির্মাণ করতে ঠিকাদারকে বলেছি। দ্রুত কাজ না করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুপ্রিয় মুখার্জী বলেন, ওই ব্রীজের কাজ বাতিলের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত ঠিকাদারকে কোন টাকা ছাড় দেয়া হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!