শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী পালিত

গলাচিপায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী পালিত

গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে গলাচিপা সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।

বুধবার (০৬ সেপ্টেম্বর) ভোর ৬টায় মন্দিরে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মন্দিরে চলে যজ্ঞানুষ্ঠান। পরে বিকাল ৪টায় মন্দির আঙ্গিণা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মন্দির আঙ্গিণায় ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

গলাচিপা সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি শংকর লাল দাশ, উপজেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট মু. ফকরুল ইসলাম মুকুল, মানবাধিকার সংস্থা গলাচিপা পৌর শাখার সভাপতি ডা. এস বিমল প্রমুখ।

এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং শত শত নারী-পুরুষ ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!