কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-২ | আপন নিউজ

রবিবার, ০৭ Jun ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট কলাপাড়ায় তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা! কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে পর্যটক নি’হ’ত, আ’হ’ত ৩ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সম্মাননা পেলেন মনিরুল ইসলাম গাজী কলাপাড়ায় উচ্ছেদ ও মা’ম’লা হ’য়’রা’নি’র প্র’তিবা’দে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-২

কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-২

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

পারিবারিক বিরোধের জের ধরে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উত্তর হলদি বাড়িয়া গ্রামে বাড়ির সীমানায় জোড় পূর্বক গাছ লাগানোকে কেন্দ্র করে কুপিয়ে গুরুতর জখম করেছে মাসুমা বেগম ও আলমগীর হাওলাদারকে। ২ ডিসেম্বর সোমবার দুপুর দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেড় ধরে উত্তর হলদি বাড়িয়া গ্রামের মাদক মামলার পলাতক আসামী স্বপন হাওলাদার, গিয়াস উদ্দিন হাওলাদার, মোঃ রাহাত, নাসিমা বেগম ও মাকসুদা বেগম ঘটনার দিন দুপুরে আলমগীর হাওলাদারের বসত ভিটার সীমানায় মাটির গর্তকরে গাছ লাগানো ও গাছ কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগ বিতন্ড শুরু হয়। এক পর্যায়ে মাটি কাটার কোদাল ও খুনতি দিয়ে দুই সন্তানের জননী আলমগীরের স্ত্রী গৃহবধু মাসুমা বেগম কে উপুর্যপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে উল্লেখিতরা। মুমুর্ষ অবস্থায় কলাপাড়া হাসপাতালে আহত মাসুমা বেগম ও আলমগীরকে ভর্তি করা হয়েছে। মাসুমা বেগমের মাথায় ও দুই হাতে জখম করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!