আমতলীতে স্বেচ্ছাশ্রমে সাকো নির্মাণের উদ্বোধন | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে স্বেচ্ছাশ্রমে সাকো নির্মাণের উদ্বোধন

আমতলীতে স্বেচ্ছাশ্রমে সাকো নির্মাণের উদ্বোধন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের লক্ষী নামক স্থানে স্বেচ্ছাশ্রমে সাকো নির্মাণের উদ্বোধন করা হয়েছে। শনিবার এ সাকোর নির্মাণের উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া।

জানাগেছে, উপজেলার হলদিয়া ও চাওড়া ইউনিয়নের মধ্যবর্তী চাওড়া খাল। ৫০ বছর ধরে ওই দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ মানুষ লক্ষী নামক স্থানের খেয়া নৌকায় পাড়াপাড় হতো। কিন্তু গত তিন বছর পুর্বে খেয়া নৌকা বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে দুই ইউনিয়নের অন্তত ত্রিশ হাজার মানুষ। এ ভোগান্তি লাঘবে স্থানীয় শিবলী শরীফসহ কয়েকজন স্বেচ্ছাশ্রমে সাকো নির্মাণের উদ্যোগ নেয়। এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা। শনিবার এ সাকোর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খানের সভাপতিত্বে এ উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য সাইদুর রহমান স্বপন, রুহুল আমিন, উদ্যোক্তা শিবলী শরীফ, মতিউর রহমান প্যাদা, সুরেন ব্যাপারী ও মাহেন্দ্র বাইন প্রমুখ। এ সময় দুই ইউনিয়নের অন্তত পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!