আমতলীতে পিটিয়ে বৃদ্ধা নারীর হাত ভেঙ্গে দিলো প্রতিবেশীরা | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আমতলীতে পিটিয়ে বৃদ্ধা নারীর হাত ভেঙ্গে দিলো প্রতিবেশীরা

আমতলীতে পিটিয়ে বৃদ্ধা নারীর হাত ভেঙ্গে দিলো প্রতিবেশীরা

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার ঘটখালী গ্রামের তহমিনা (৫৫) নামের এক বৃদ্ধা নারীকে প্রতিবেশী আবুল সিকদার ও তার ছেলে সাদ্দাম সিকদার পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নারী ও তার ছেলে সোহাগ মৃধাকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক গুরুতর আহত তহমিনাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে আমতলী উপজেলার ঘটখালী গ্রামে।

জানাগেছে, উপজেলার ঘটখালী গ্রামের আব্দুর রব মৃধা মাঠ থেকে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসে। এ নিয়ে রব মৃধা ও প্রতিবেশী আবুল সিকদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আবুল সিকদার বৃদ্ধ রব মৃধাকে মারধর করে। খবর পেয়ে ছেলে সোহাগ মিয়া ঘটনাস্থলে আসলে আবুল সিকদার ও তার ছেলে সাদ্দাম সিকদার সোহাগ মৃধাকে মারধর করে। ছেলেকে রক্ষায় মা তহমিনা বেগম এগিয়ে এলে তাকেও তারা পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। স্থানীয়রা আহহদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক গুরুতর আহত তহমিনাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।

আহত সোহাগ মৃধা বলেন, গরুর জন্য ঘাস কাটায় ক্ষুব্ধ হয়ে আমার বাবাকে আবুল সিকদার ও তার ছেলে সাদ্দাম মারধর করেছে। আমি বাবাকে মারধরের বিষয়টি জানতে গেলে আমাকে পিটিয়ে জখম করেছে। আমাকে রক্ষায় আমার মা তহমিনা এগিয়ে আসলে তাকেও পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে।
এ বিষয়ে আবুল সিকদার মারধরের কথা অস্বীকার করে বলেন, ঘাস কাটাকে কেন্দ্র করে শুধু কথা কাটাকাটি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, আহত নারীর হাত ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!