তালতলীতে ককটেলসহ বিএনপি’র ৫ নেতাকর্মী গ্রেফতার | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে ককটেলসহ বিএনপি’র ৫ নেতাকর্মী গ্রেফতার

তালতলীতে ককটেলসহ বিএনপি’র ৫ নেতাকর্মী গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাঁচ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিন বিএনপি নেতাকর্মীর কাছ থেকে নাশকতায় ব্যবহৃত ৫ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে উপজেলার ফায়ার সার্ভিস সড়কে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার রাতে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বিএনপি তিন দিনের অবরোধ ঘোষনা করে। অবরোধকে বাস্তবায়নের উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এস এম হুমায়ূন আহমেদ, উপজেলা যুবদলের সদস্য শাহরিয়ার নাঈমকে অবরোধে নাশকতার পরিকল্পনা করছিল। এ অভিযোগে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে মঙ্গলবার ভোরে উপজেলার ফায়ার সার্ভিস সড়কে অভিযান চালিয়ে নাশকতার চেষ্টাকালে ৫ টি অবিস্ফোরিত ককটেলসহ বিএনপি’র কর্মী মো.রুবেল, নান্টু ও মাসুমকে গ্রেপ্তার করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান বলেন, দুইজনকে নাশকতা করার পরিকল্পনার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি তিনজনসহ বিএনপি-জামাতের একাধিক নেতাদের অজ্ঞাত আসামি করে উপ-পরিদর্শক মামুন বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!