মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলীতে শিশুদের সাঁতার  প্রতিযোগিতা অনুষ্ঠিত

তালতলীতে শিশুদের সাঁতার  প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমতলী প্রতিনিধিঃ “জীবনের জন্য সাঁতার” এই স্লোগানকে সামনে রেখে বরগুনার তালতলীতে পালিত হয়েছে  উপজেলা ভিত্তিক বার্ষিক সাঁতার প্রতিযোগিতা। বুধবার  সকাল ১০ টায় উপজেলা পরিষদের পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ভাসা-২ প্রকল্পের ‘সুইমসেফ:কার্যক্রমের অধীনে সাঁতার প্রশিক্ষণপ্রাপ্ত ৬-১০ বছর বয়সী শিশুরা এতে অংশ নেয়। তালতলী উপজেলায় ভাষা -২ প্রকল্পের অধীনে ১-৫ বছর বয়সী শিশুদের পানিতে ডোবা প্রতিরোধে পরিচালিত শিশু যত্ন কেন্দ্র ভিত্তিক কার্যক্রম  ‘আঁচল’ এর অন্তর্ভুক্ত শিশুরা এতে অংশ নেয় ।

 

রয়্যাল ন্যাশনাল লাইফবোটস ইনস্টিটিউট ( RN LI), যুক্তরাজ্য ও প্রিন্সেস শার্লিন আফ মোনাকো ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় বরিশাল বিভাগে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ২০১৬ সাল থেকে ‘ভাষা -২  প্রকল্প বাস্তবায়ন করছে সি আই পি আর বি। ২০২১সাল থেকে দ্বিতীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয় ।  তালতলী উপজেলার ০৭ টি  ইউনিয়ন “ভাষা” ২ প্রকল্পের অধীনে ১০০ টি ‘আঁচল” ও ১১ টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। চলতি বছর তালতলী উপজেলার ১ হাজার৮ শ ৩৫ জন শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে শিশুরা গ্রামভিত্তিক ইউনিয়ন ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। ছেলে ও মেয়েদের জন্য বয়স ভিত্তিক ২ টি বিভাগে (৬ থেকে ৮ এবং ৯ থেকে ১০)সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । ইউনিয়ন পর্যায়ে বিজয়ী মোট ৩৬ জন প্রতিযোগী উপজেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশন ভূমি অমিত দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার।

বক্তব্য রাখেন  সিআইআরবি সভাপতি সুনিলচন্দ্র হাওলাদার, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক  হাওলাদার, উপজেলা সিএসও কমিটির সভাপতি ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম লিটু প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!