গলাচিপায় ঘূর্ণিঝড় মিধিলিতে ক্ষতিগ্রস্থদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় ঘূর্ণিঝড় মিধিলিতে ক্ষতিগ্রস্থদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ

গলাচিপায় ঘূর্ণিঝড় মিধিলিতে ক্ষতিগ্রস্থদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় গলাচিপা সদর ইউনিয়নের চর কারফার্মায় ঘূর্ণিঝড় মিধিলিতে ক্ষতিগ্রস্থদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আগুনমুখা নদীর মোহনায় চর কারফার্মায় মানুষজন পানি বন্দি হয়ে পরে। তাদেরকে জরুরী ভিত্তিতে খাদ্যসামগ্রী বিতরন করেন গলাচিপা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল বলেন, চর কারফার্মা উপজেলা হেডকোয়ার্টার থেকে অন্যতম বিচ্ছিন্ন একটি দ্বীপ। ঘূর্ণিঝড়ের আঘাতের ফলে সেখানের স্থানীয় মানুষ পানি বন্দি হয়ে পড়লে উপজেলা প্রশাসন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায়, স্থানীয় ইউপি সদস্য, সিপিপি সদস্য ,গনমাধ্যম কর্মীসহ সবাইকে সাথে নিয়ে ত্রান কার্যক্রম বাস্তবায়ন করেন। যাতে দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষ নুন্যতম খাবার খেয়ে বাচতে পারে।

ত্রান কার্যক্রম পরিচালনা করেন উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার এম এম আসাদুজ্জামান আরিফ, স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু তাহের, যুবলীগ নেতা মো: লিয়াকত মিয়া ও মো.কাওছার হোসেন, বেইজবিল্ড ডিজিটাল একাডেমির প্রধান শিক্ষক রেদোয়ান তালাল, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন নিপু, মানবজমিন পত্রিকার সাংবাদিক মো: মাজাহারুল ইসলাম মলি, সাংবাদিক সাইমুন রহমান এলিট, সাংবাদিক সঞ্জিব দাস এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) সদস্যরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!