শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় শিশু তুম্পা অপহরন ও হত্যা মামলায় চাচা আতিকুলের মৃত্যুদন্ড

গলাচিপায় শিশু তুম্পা অপহরন ও হত্যা মামলায় চাচা আতিকুলের মৃত্যুদন্ড

পটুয়াখালীঃ

পটুয়াখালীর গলাচিপার আলোচিত শিশু তুম্পা অপহরন ও হত্যা মামলার একমাত্র আসামী চাচা আতিকুলকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক একেএম এনামুল করিম এক জনাকীর্ন আদালতে আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
মামলার বিবরনে প্রকাশ, ২০১৩ সালের ২২জুন রাত ৯টার দিকে গলাচিপার গজারিয়া এলাকার নিজ বাসার বারান্দা ও চৌকির উপর থেকে তিন বছর বয়সের শিশু ভাতিজা তুম্পাকে অপহরণ করে চাচা আতিকুল। এরপর মোবাইল ফোনে তুম্পার বাবা হুমায়ুন কবিরের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে এবং পরের দিন ওই টাকা আতিকুলের কাছে পাঠানোর জন্য ফোনে বলা হয়।
এ ঘটনার তিন দিন পর ২৫ জুন সকালে আতিকুলের নীম-হাওলা এলাকার নিজ বাড়ীর পাশের কলাবাগানের মধ্য থেকে তুম্পার মৃতদেহ উদ্ধার করা হয়। এর দুই দিন পর ২৭জুন তুম্পার বাবা হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পাঁচ মাস পর দীর্ঘ তদন্ত শেষে ২৬ নভেম্বর চাচা আতিকুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আদালত ১৩ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে মঙ্গলবার এ রায় প্রদান করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!